আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সুপার ফাস্ট ডিএসএলআর আনছে সনি

এপ্রিল ২১, ২০১৭,৫:৫৯ অপরাহ্ণ

 
Spread the love

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : সনির আলফা সিরিজের নতুন সংযোজন আলফা-৯ উন্মোচনের ঠিক আগে নিউইয়র্ক সিটির একটি ইভেন্টে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাইক ফাসুলো সমবেত সাংবাদিক এবং আলোকচিত্র প্রেমীদের উদ্দেশ্য বলেন যে সনি দুটি আদর্শে প্রতিজ্ঞাবদ্ধঃ উদ্ভাবন এবং ক্রেতাদের কথা সাগ্রহে শোনা।

ক্যামেরাটি উন্মোচনের পর দর্শকদের প্রতিক্রিয়া ও পেশাদার আলকচিত্রীদের প্রশংসার ভিত্তিতে বলা যায় যে আলফা-৯ সনির লক্ষ্যগুলো পূরণের পথেই এগোচ্ছে।

আলফা-৯ হচ্ছে ফুল-ফ্রেম মিররলেস ডিজিটাল ক্যামেরা। সনির দাবি যে এই ক্যামেরার ছবির সম্পাদনের সাথে প্রতিদ্বন্ধীতা করতে পারে এমন কিছুই বাজারে নেই।

এই ক্যামেরাটি হাই-স্পিড, ২০ ফ্রেম প্রতি সেকেন্ড ও সর্বোচ্চ ১/৩২,০০০ সেকেন্ডের ম্যাক্সিমাম শাটার স্পিডে ব্লাকআউট ফ্রি অনবরত শুটিং এ সক্ষম। সুতরাং, বিদ্যুৎ গতির কারণে সহজেই হারিয়ে যায় এমন মুহূর্ত গুলোর ছবি তোলা এতে অনেক সহজ। খেলাধুলা ও বন্যপ্রাণী আলোকচিত্রীদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ।

আলফা-৯ এ ব্যবহার করা হয়েছে ৩৫মিমি ফুল-ফ্রেমে বসানো ২৪.২ এমপি সিএমওএস সেন্সর। এর ফলে আলফা-৯ এ আছে সুপার-ফাস্ট ফোকাস এবং সনির দাবি এ রকম কিছু আলফা-৯ এই প্রথম। এই  সেন্সরটি সনির অন্য যেকোনো মিররলেস ক্যামেরার থেকে ২০ গুণ দ্রুত ডাটা প্রসেসে সক্ষম।

আলফা-৯ ক্যামেরাটি গোপনতাপূর্ণও হতে পারে। এর আছে অনুকম্পনমুক্ত নিরব শাটার। তাই বনে বা সুক্ষ পরিস্থিতিতে ছবি তোলার ক্ষেত্রে ঝামেলা এড়ানো যাবে। উন্মোচনের পর সনি সমবেত মানুষদের কিছু সময়ের জন্য ক্যামেরাটি হাতে দিয়েছিল এবং শ্রবণযোগ্য শাটারের শব্দ শুধুমাত্র নন-আলফা ক্যামেরাগুলো থেকেই শোনা যাচ্ছিল।

চিন্তার কোন কারণ নেই যদিও। পোর্টট্রেইট আলকচিত্রীদের জন্য একটি ঐচ্ছিক শাটার সাউন্ড রয়েছে, যাতে তারা অনবরত শুটিং এর সময় প্রতিক্রিয়া পেতে পারে।

এপ্রিলের ২১ তারিখ হতে আলফা-৯ এর প্রি-অর্ডার নেয়া হবে। প্রি-অর্ডার করতে হলে লাগবে ৪৫০০ ডলার। আগামী মাস হতে এটি দোকানগুলোতে পাওয়া যাবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain