আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঢাবির এসএম হলে বারান্দার দখল নিয়ে সংঘর্ষ

এপ্রিল ২১, ২০১৭,৫:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

ঢাবি প্রতিনিধি: বারান্দার বিছানা দখল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষের  সময় অন্তত ১০টি  রুম ও বারান্দায় ভাঙচুর করা হয়। আহত হন ১৫ জন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের বারান্দায় বিছানা দখল নিয়ে  বেশ কয়েক দিন ধরে ছাত্রলীগের হল সভাপতি তাহাসান আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গত বুধবার বারান্দায় বিছানা দখলকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক গ্রুপের প্রথম বর্ষের কয়েকজন ছাত্র মিলে সভাপতি গ্রুপের সাকিব ও রাব্বি নামের দুই ছাত্রকে মারধর করে। এতে উভয় পক্ষে উত্তেজনা আরো বাড়ে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, গতকাল রাত সাড়ে ১১টায় হঠাৎ সাধারণ সম্পাদক গ্রুপের ছেলেরা হলে হইচই শুরু করেন। একপর্যায়ে সভাপতি গ্রুপের কয়েকজন ছেলে তাদের হইচই করতে নিষেধ করলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘যারা হলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা ছাত্রলীগের আদর্শে বিশ্বাস করে না। তারা সংগঠনের কেউ না। ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’

আবিদ জানান, ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে ১০ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে তাকে।

এই ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ওই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহাবুবুল আলম জোয়ার্দার ঢাকাটাইমসকে জানান,  ঘটনাটি তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষক  ড. সাব্বির আহমেদকে প্রধান করে তিন সদস্যর কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে   হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain