আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব

এপ্রিল ২১, ২০১৭,৬:০২ অপরাহ্ণ

 
Spread the love

ক্রীড়া ডেস্ক : সাব্বিরের ব্যাটে উড়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। ৭৫ বলে অপরাজিত ৭৮ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি এদিন বৃষ্টির কারণে কমিয়ে ৪১ ওভারে আনা হয়। টস হেরে ব্যাট করতে নামা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৬.১ ওভারে ১৪২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৪৬ রান করেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে আল-আমিন ৫টি, আল-আমিন হোসেন ২টি, রুবেল হোসেন ১টি, সৌম্য সরকার ১টি ও আরিফুল হক ১টি করে উইকেট নেন।

শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে তামিম ইকবালের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। এদিন ছয় ওভার বল করে ২৫ রান দিয়ে পাঁচটি উইকেট নেন আল-আমিন।

জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় প্রাইম ব্যাংক। সৌম্য সরকার ২ ও  মেহেদী মারুফ ৭ রানে আউট হন। সাব্বির রহমান ও তৈবুর রহমানের অসাধারণ ব্যাটিংয়ে ৮০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ৭৮ করে অপরাজিত থাকেন সাব্বির। ৫০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তৈবুর রহমান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain