আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কাউকে ডেকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়: কাদের

এপ্রিল ২১, ২০১৭,৫:৪৬ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করা তাদের সাংবিধানিক দায়িত্ব। কাউকে ডেকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের না।

শুক্রবার দুপুরে নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নোয়াখালীর নেয়াজপুরে ভুলূয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএলএফ এর ডেপুটি কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী বার এসোসিয়েসনের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মমিন উল্লাহ’র কবরে ফাতেহা পাঠ করেন কাদের।

গতকাল ঢাকায় এক আলোচনা সভায় বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে নেয়ার চেষ্টা করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পর পর দুবার জাতীয় নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হয়ে যায়। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করবে।’

নেতাকর্মীদের সংগঠনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সে তালিকা জমা দেয়া হবে। আগামী নির্বাচনে মনোনয়ন দেয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা তাদের অবস্থান বুঝতে পারবেন।’

এসময় নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কলেজ অধ্যক্ষ আবু জাফর মো. হারুন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain