আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

এপ্রিল ১৯, ২০১৭,১০:৩২ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : গত কয়েক মাস ধরেই আবহাওয়ার আচরণ অনেকটা অদ্ভুত। এবার পৌষে দেখা যায়নি ‘হাড় কাঁপানো শীতের কামড়’। ‘মাঘের শীতে বাঘ’ পালানোর সুযোগই পায়নি। আবার চৈত্রের বৃষ্টি শীতের আবহ এনেছে দেশজুড়ে। এবার বৈশাখেতে বর্ষার মত বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগামী প্রায় এক সপ্তাহেই বৃষ্টি হয়ে ঝরতে পারে মেঘ।

বৈশাখের কাঠফাঁটা রোদ সকাল থেকে। মনে পড়ছে ভুপেন হাজারিকার বিখ্যাত গানের কলি ‘বৈখাখেতে দারুণ গরম, খরায় পুড়ে ছাই’। তবে দুপুর পেরুতে না না পেরুতেই পাল্টে যেতে থাকলো আবহাওয়া। সূর্যের তেজকে হারিয়ে কালো মেঘের রাজত্ব। আর বিকাল হতে না হতেই চার ঘনকালো মেঘ নিয়ে এলো রাতের আবহ।

সন্ধ্যা হতে না হতেই নামল বৃষ্টি। তবে যত গর্জে, তত বর্ষে না-এই প্রবাদকে সত্য প্রমাণ করে মেঘ ঝরলো হালকা বৃষ্টি আকারেই। এর মধ্যে মেঘের গুড়ুম গুড়ুমের সঙ্গে বজ্রপাতের পিলে চকমানো শব্দ ফাটিয়ে দিচ্ছে কানের পর্দা।

গত দিন দিন ধরে বয়ে চলা মৌসুমের প্রথম তাপ প্রবাহ এরই মধ্যে উধাও। তীব্র গরমে শীতল হাওয়া জীবনে ফিরিয়েছে স্তস্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই স্বস্তি থাকবে আরও বেশ কয়েকদিন। বর্ষাকালের মতোই বৃষ্টি ঝরতে পারে টানা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি হতে পারে মুষল। এপ্রিল পর্যন্ত আবহাওয়া বৈরীই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

 

এই কর্মকর্তা বলেন, ‘স্বাভাবিকভাবে বর্ষা মৌসুমে টানা কয়েক দিন যেভাবে বৃষ্টি হয়, সেভাবেই বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।’

যারা গরমে অতীষ্ঠ তাদের জন্য সুখবর দিয়েছেন এই আবহাওয়াবিদ। বলেন, ‘বৃষ্টির হওয়ার কারণে ২৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে।’

 

বৈশাখে আকাশে কালো মেঘ মানেই নদী পথে সতর্কতা। ঝড়ো হাওয়া নৌযান ‍উল্টে দিতে পারে বলে রাজধানীর সদরঘাট নদীবন্দর থেকে বিকালে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। দেশের বিভিন্ন নদীবন্দরেও একই ব্যবস্থা নিয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নদীবন্দর সংলগ্ন এলাকায় দুই নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। বাকি এলাকগুলোতে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে নৌযানকে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain