আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চার হাজার বাস নামিয়ে ভোগান্তি কমানোর চিন্তা

এপ্রিল ১৯, ২০১৭,১০:৩০ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : ঢাকায় গণপরিবহন সঙ্কট নিরসনে বিদেশ থেকে চার হাজার বাস আনার চিন্তাভাবনা করছে সরকার। আগামী মে মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে সিল্কলাইন ট্র্যাভেলসের বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার গণপরিবহন সঙ্কট নিরসনের জন্য আরও বাস দরকার। এজন্য বিদেশ থেকে চার হাজার গাড়ি আনার একটা চিন্তাভাবনা করেছেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে মে মাসের প্রথম সপ্তাহে পরিবহন নেতাদের নিয়ে তিনি আমার সঙ্গে বসবেন। সেখানে বাস মালিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

বাস ভাড়ায় নৈরাজ্য বন্ধ করতে ১৫ এপ্রিলের পর থেকে ঢাকার রাস্তায় চলাচলরত সব ধরনের সিটিং সার্ভিস বন্ধ করার ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এই সিদ্ধান্তের পর রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমিয়ে দেয়া হয়। এছাড়া যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে সিটিং সার্ভিসের আগের ভাড়াই আদায় করা হয়।

ঘোষণা দিয়েও সিটিং সার্ভিসে আগের ভাড়া নেয়ায় ১৬ এপ্রিল অভিযানে নামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। পরে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়, পরিবহনের সংখ্যা কমিয়ে দেয়া হলে অথবা গাড়ি না নামিয়ে যাত্রীদের কেউ জিম্মি করতে চাইলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

অভিযান শুরুর পর নির্দেশনা না মানায় এ পর্যন্ত কতগুলো গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রথমত নোটিশ তো দিতে হবে, বিআরটিএ চেয়ারম্যান বলেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে বিআরটিএ একটি তালিকা তৈরি করছে।

পকেট কাটার সিটিং সার্ভিস ফিরিয়ে আনতে বিকালে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসেছে বাস মালিকরা। বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর সবাই যদি মনে করেন যে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থে পুর্নবিবেচনা করা দরকার, বা আরও সংযোজন-সংশোধন করা প্রয়োজন, তাহলে সবাই মিলেই তা ঠিক করা হবে।

তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য সেবা করা। তবে আমার মনে হয় এমন কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না যে সিদ্ধান্তের কারণে জনগণ ভোগান্তির কবলে পড়ে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain