আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজধানীতে ‘সাপের বিষ’ ও জাল নোটসহ গ্রেফতার ১০

এপ্রিল ১৮, ২০১৭,৯:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিনিধি: ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নোট জালিয়াতি এবং সাপের বিষ বিক্রির নামে প্রতারণায় জড়িত দুই চক্রের দশ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গত সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, মুদ্রা জালিয়াত চক্রটি মোহাম্মদপুর এলাকায় কারখানা গড়ে তুলেছিল। তাদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ’ জাল টাকার নোট এবং জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অন্য চক্রটি সাপের বিষ বিক্রির কথা বলে প্রতারণা চালিয়ে আসছিল জানিয়ে নাজমুল আলম বলেন, তাদের কাছ থেকে ১২ পাউন্ড তরল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির) যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে (ডিবি) উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন আবু হানিফ, আখতার আলী, নজরুল ইসলাম, মোক্তার হোসেন ও রইস উদ্দিন। আবদুল বাতেন জানান, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ফল রাখার বাক্সে ছয়টি স্বচ্ছ কাচের জার উদ্ধার করা হয়। জারগুলোর মধ্য থেকে দুই কৌটা বাদামি রঙের তরল পদার্থ, দুই কৌটা সাদা পাউডার জাতীয় পদার্থ ও দুই কৌটা নীল তরল জাতীয় পদার্থ পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি টয়োটা অ্যালিয়েন প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। প্রতিটি কৌটার ওপরে হলুদ কাগজে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি, মেড ইন ফ্রান্স, কোড নং-৮০৯৭৫ ও ইংরেজিতে কোবরা ও স্নেক পয়জন অব ফ্রান্স লেখা আছে বলে জানান বাতেন। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বাতেন জানান, সাপের বিষ চোরাপথে আমদানি করে বিভিন্ন ওষুধ কোম্পানিতে সরবরাহ করতেন ওই পাঁচ ব্যক্তি। বাতেন আরও জানান, কাচের জারের গায়ে সাপের বিষের যে মূল্য লেখা আছে, তা তুলনামূলক অনেক চড়া। এ কারণে এগুলোকে আপাতত নকল বলে মনে হচ্ছে। এগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাবের ফল এলে জানা যাবে এগুলো আদৌ সাপের বিষ কি না। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বাতেন। এদিকে, সংবাদ সম্মেলনে আবদুল বাতেন জানান, মোহাম্মদপুর এলাকা থেকে ভারতীয় জাল রুপি ও জাল রুপি তৈরি সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার ব্যক্তিরা হলেনÑবুলবুল আহমেদ, খায়রুল ইসলাম, শামসুল হক, শাহিন আখতার ও আলমগীর হোসেন। বাতেন জানান, ডিবির উত্তর বিভাগের একটি দল গত সোমবার রাতে ১৫ লাখ ৩৪ হাজার জাল রুপি ও জাল রুপি তৈরি সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল রুপির ব্যবসা করে আসছিলেন। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ ও বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের কাছে ওই রুপি বিক্রি করতেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বাতেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain