আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

খাগড়াছড়িতে ৩০ জন ‘মাস হিস্টেরিয়ায়’ আক্রান্ত

এপ্রিল ১৮, ২০১৭,৯:৫১ অপরাহ্ণ

 
Spread the love

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ‘মাস হিস্টেরিয়ায়’ আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; আক্রান্ত এলাকায় কাজ করছে বিশেষ মেডিকেল টিম। উপজেলার প্রায় দুর্গম তৈ-মথাং গ্রামে গত সোমবার সকালে হঠাৎ এ রোগ দেখা দেয়। ভয়ে-আতঙ্কে এ রোগের উৎপত্তি হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। জেলার সদর হাসপাতালের চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর আত্মীয় গিরিবালা ত্রিপুরা জানান, ঘটনার তিন দিন আগে এক পাহাড়ি বৈদ্য গ্রামবাসীর কাছে জনপ্রতি ১০০ করে টাকা চেয়েছিলেন। দুইজন বাদে সবাই টাকা দেয়। কিন্তু ওই বৈদ্য অভিশাপ দিয়ে বলে, সবাই টাকা না দেওয়ায় গ্রামের সবাই পাগলের মতো আচরণ করবে। ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খাগড়াছড়ির সভাপতি যদুনাথ ত্রিপুরা জানান, খুবই দুর্গম ও জঙ্গলে ভরপুর ওই এলাকাটির মানুষের মনে নানা রকম ভয় কাজ করে সব সময়। ওই গ্রামের বাসিন্দা দয়াকুমার ত্রিপুরা জানান, আক্রান্তরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। লোক দেখলে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ মাঝে মাঝে পাগলামি করে। একপর্যায়ে অনেকে অজ্ঞান হয়ে পড়ে। গত সোমবার ওই গ্রামের শতাধিক নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হয় বলে জানান এলাকার কুঞ্চিবালা ত্রিপুরা। আক্রান্ত এলাকায় মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আবদুস সালাম। এটি ‘মাস হিস্টেরিয়ায়’ বলে জানান চিকিৎসক নয়নময় ত্রিপুরা। তিনি বলেন, ভয়ে-আতঙ্কে এলাকাটিতে এ রোগের উৎপত্তি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে কয়েক দিনের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain