আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ঢাকায় পাতাল রেল নির্মাণে অাগ্রহ প্রকাশ জাপানের

নভেম্বর ২২, ২০১৫,১১:২৮ অপরাহ্ণ

 
Spread the love

 বিডি নিউজ টিভি ২৪ডট কম: ঢাকা : রাজধানী ঢাকার যানজট নিরসনে পাতাল রেল ও মেট্রো-রেল এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে জাপান সরকারের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাপান এ বিষয়ে বাংলাদেশে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছে।

১৯ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে জাপানের অর্থ-বাণিজ্য ও শিল্প বিষয়কমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাপান বহি: বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠককালে এ আগ্রহের কথা জানান পরিকল্পনামন্ত্রী।

রাজধানী ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল ও পাতাল রেল নির্মাণে পরিকল্পনা মন্ত্রীর প্রস্তাবকে তাঁরা খুবই ইতিবাচক ও বাস্তবধর্মী ও সময়োচিত প্রস্তাব হিসেবে উল্লেখ করেন। তাঁরা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাবনা পেশ করার জন্য অনুরোধ করেন।

রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান সরকারের অবদান তুলে ধরে আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন খাতে জাপান বাংলাদেশকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি এজন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অতিরিক্ত ৫ বিলিয়ন ঋণ সহায়তা প্রদানে জাপান সরকারের প্রতিশ্রুতির উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

জাপানের মন্ত্রী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনকালে জাপানের অনুকূলে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া জাপানের বিভিন্ন কলকারখানায় স্থান পরিবর্তনের ক্ষেত্রে জাপানের উদ্যোক্তারা বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখছে বলে বৈঠকে তিনি উল্লেখ করেন। 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain