আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মোকাররম বাবুর বিরুদ্ধে দুদকের মামলা

এপ্রিল ১৬, ২০১৭,৮:৪২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ফরিদপুর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের উপ-পরিচালক শেখ আব্দুস সালাম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন (নম্বর- ২৯)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুই কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৩৬৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও কমিশনে ৫৪ লাখ ৯০ হাজার ৪১০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর আওয়ামী লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকব্যবসা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে মাশোহারা আদায়ের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ২০১৫ সালের ২৩ এপ্রিল রাজধানীর বেইলি রোড থেকে তিনি গ্রেপ্তার হন। বেশ কিছু দিন কারাগারে থাকার পর মোকাররম মিয়া বাবু জামিনে মুক্তি পান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain