এপ্রিল ১৩, ২০১৭,৭:১৪ অপরাহ্ণ
এ মাসের বাজারে আসছে নকিয়ার বহুল প্রতিক্ষিত ফোন ৩৩১০। নিওউইন নামের একটি ওয়েবসাইট জানিয়েছে এ মাসের শেষের দিকে মালয়েশিয়াতে পাওয়া যাবে নকিয়া ৩৩১০। এছাড়াও বাজারে পাওয়া যাবে নকিয়া ৩, ৫ এবং ৬। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ৩৩১০ এবং ৩.৫ এবং ৬ প্রদর্শন করা হয়। নকিয়া ৩৩১০ ফোনটি সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। এতে ২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট আছে। নকিয়ার এই ফিচার ফোনটিতে ২২ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। এটি এক মাস স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারবে। এতে ক্লাসিক স্নেক গেম প্রি-ইনস্টল করা আছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain