আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১০, ২০১৭,৮:২৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪. কম: চার দিনের ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর থেকে ফেরার পরদিন মঙ্গলবার বিকাল সাড়ে চাটায় গণভবনে সাংবাদিকদের ডেকেছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বিকাল চারটার মধ্যে সাংবাদিকদেরকে গণভবনে উপস্থিত থাকতে বলেছেন।

প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে দেশে ফিরলেই সংবাদ সম্মেলন করে থাকেন। তার সাম্প্রতিক বিভিন্ন সফরের মধ্যে ভারত সফরই সবচেয়ে বেশি আলোচিত। গত শুক্রবার তিনি দেশটিতে যান। শনিবার দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার আগে থেকেই এ নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। বিশেষ করে বিএনপি এই সফরের সমালোচনায় মুখর। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আজকে দেশ বিক্রি করে দিয়েছে। সেজন্য পাঁচ বছরের জন্য এটা একটা চুক্তি করেছে- পাঁচ বছর তাকে থাকতে দিতে হবে। এই চুক্তি তো তিনি সেজন্য করলেন। ওই পাঁচ বছর পরে উনারা বোধ হয় কাগজে-কলমে দেশটাকে লিখে দিয়ে মনে হয় বিদায় নেবে আর কি।’

 

প্রধানমন্ত্রী এরই মধ্যে ভারতে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার এই বক্তব্যের জবাব দিয়েছেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বিএনপির আরও নানা অভিযোগের জবাব দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

ভারতের সঙ্গে করা চুক্তির মধ্যে বিএনপি সবচেয়ে বেশি মুখর প্রতিরক্ষা বিষয়ে করা তিনটি সমঝোতা এবং ৫০ কোটি ডলারের ঋণচুক্তি নিয়ে। দলটির অভিযোগ, এসব চুক্তি ও সমঝোতার কারণে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে। ভারতীয় অস্ত্রের মান ভাল না বলেও অভিযোগ করছেন তারা।

এ ছাড়া তিস্তা চুক্তি করতে না পারার সমালোচনা করছে বিএনপি। প্রধানমন্ত্রীর সফরের আগেই এই বিষয়টি নিয়ে কথা বলছেন দলের নেতারা। তিস্তা চুক্তি না হলে এই সফরের কোনো মানে হয় না-এমন বক্তব্য দিয়ে আসছিলেন নেতারা।

অবশ্য এবার যে তিস্তা চুক্তি হবে না-সেটা আগেই জানিয়েছিল সরকার। এই সফরে তিস্তা নিয়ে আলোচনা যে হয়নি তা নয়। চুক্তির বিরোধিতাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই সরকারের আমলেই চুক্তি সই হবে।

ভারত সফর থেকে ফেরার দিন নয়াদিল্লিতে এক বক্তব্যে প্রধানমন্ত্রী সে দেশের শীর্ষ কর্তাদের সতর্ক করে এসেছেন। তিনি বলেছেন, দুই দেশের ভবিষ্যত নির্ভর করবে পানিবণ্টন নিয়েই।

 

আবার ভারতের সঙ্গে যেসব বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি এখনও। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এসব বিষয়ে নানা প্রশ্নের জবাব আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বরাবর প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain