আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ইয়াবা কেনার সময় কলেজ অধ্যক্ষ আটক

এপ্রিল ১০, ২০১৭,৮:১৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:

ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে ধরা খেয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার একজন কলেজ অধ্যক্ষ। তার নাম শামসুজ্জোহা বেলাল (৪০)। তিনি মোহনপুরের মৌগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাকশিমইল গ্রামের মাদক চোরাকারবারী হাবিবুর রহমান ওরফে ল্যাংড়া হাবিবের বাড়িতে অভিযান চালাতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব ও তার স্ত্রী পালিয়ে গেলেও বাড়িটিতে অধ্যক্ষ বেলালকে পাওয়া যায়। পরে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে চার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া বাড়িটির বিভিন্ন স্থান থেকে লুকিয়ে রাখা আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি পারভেজ আরও জানান, এ ঘটনায় ওই অধ্যক্ষকে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার বেলাল, মাদক চোরাকারবারী হাবিব ও তার স্ত্রী রোখসানা খাতুনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain