আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

৪০০ কোটি টাকা লোকসান দিয়েছে টেলিটক

নভেম্বর ২১, ২০১৫,২:৪৬ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৯৯ কোটি ৮৪ লাখে দাঁড়িয়েছে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমি তখন ৩০ দিন হলো দায়িত্ব নিয়েছি এসে দেখি টেলিটক গত ১০ বছরে শুধু লোকসানই দিয়েছে। লোকসান বাড়তে বাড়তে ৩৯৯ কোটি ৮৪ লাখ টাকা হয়েছে। এতো দিনেও কেন প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াতে পারলো না সেটি বোধগম্য নয়।

তবে আশাবাদ জানিয়ে তারানা হালিম বলেন, টেলিটককে লোকসানের হাত থেকে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করাতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটিকে নতুনভাবে বাজারজাত করা হবে। এছাড়া দক্ষিণ কোরিয়াকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য অনুরোধ করেছি। একই সঙ্গে দেশের প্রতিটি ডাকঘরে টেলিটকের একটি করে সার্ভিস সেন্টার খোলার সুপারিশ করা হয়েছে।

এ সময় তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে টেলিটক শুধু ব্যবসা করার জন্য আসেনি। এটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তারপরও আমাদের চেষ্টা আছে টেলিটককে নিজের পায়ে দাঁড় করানোর। আশা করি আমরা সেটি পারবো।

উল্লেখ্য, সরকারি এই মোবাইল কোম্পানির যাত্রা শুরু হয় ২০০৫ সালে। পথচলার শুরু থেকে এখন পর্যন্ত সরকারি এ প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain