আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ওমরায় যেতে গউছকে মন্ত্রণালয়ের অনুমতি

এপ্রিল ১০, ২০১৭,৪:০৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মো: সোহাগ হোসেন:  পবিত্র ওমরা পালনের অনুমতি পেতে যাচ্ছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া গউছকে (জিকে গউছ)। স্থানীয় সরকার মন্ত্রণালয় এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। যে কোনা সময় আদেশ জারি হবে।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। হবিগঞ্জের পৌর মেয়রকে ওসমায় যেতে গত ৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। তাকে বিমানবন্দরে যাওয়ার পথে বা বিমানবন্দরে কোন ধরনের হয়রানি না করতেও স্বরাষ্ট্র সচিব ও ইমিগ্রেশন বিভাগকে নির্দেশও দেয় উচ্চ আদালত।

এই নির্দেশের আলোকেই গউছতে অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র। জানতে চাইলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘এখনো চিঠি ইস্যু হয়নি। তবে যে কোনো সময় হওয়ার সম্ভাবনা আছে।’

গত ফেব্রুয়ারিতে ওমরায় যেতে অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন জি কে গউছ। আবেদনের উত্তর না পেয়ে গত ২৯ মার্চ আইনি নোটিশ দেন। কিন্তু তারও কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করেন গউছ।

গত ৫ এপ্রিল রিটের শুনানিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

বিএনপি নেতা গউছ ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি। এই মামলায় বিচার শুরুর পর তিনি বেশ কয়েক মাস কারাগারেও কাটান। সেই সঙ্গে বরখাস্ত হন মেয়র পদ থেকে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর উচ্চ আদালত তার বরখাস্তের আদেশ স্থগিত করে।

গত ২৩ মার্চ মেয়রের দায়িত্ব গ্রহণের পর গউছকে আবারও বরখাস্তের আদেশ হয়।২০০৪ সালে সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলারও আসামি তিনি। এই মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের বিরুদ্ধে আবার আদালতে যান গউছ এবং সেই আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain