আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শুল্ক ফাঁকি জেনে গাড়ি ফেলে গেলেন ‘সম্মানিত’ ব্যক্তি

এপ্রিল ১০, ২০১৭,৩:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: একটি বিলাসবহুল গাড়ি কয়েক বছর ধরে ব্যবহারের পর এক ‘সম্মানিত’ ব্যক্তি জানতে পারেন এটি আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে। আর এই কারণে সেটি সড়কের ধারে ফেলে গেছেন তিনি। গাড়িতে একটি চিঠিও লিখে যান তিনি। এতে নিজের পরিচয় না জানিয়ে জানান, তিনি একজন সম্মানিত ব্যক্তি। তার পরিচয় যেন কেউ জানার চেষ্টা না করে।

সড়কের ধারে দামি গাড়ি পড়ে আছে-এই খবর পেয়ে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

জার্মান পোরশে কার এটি। এর দাম চার কোটি টাকা। এই ধরনের গাড়ি বাংলাদেশে আনতে দামের দ্বিগুণের চেয়েও বেশি কর দিতে হয়। এ কারণে নানা কৌশলে অনেকে শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে আসেন।

ফেলে রাখা গাড়িটির চালকের আসনে একটি চিঠিও পাওয়া গেছে। চিঠিতে নাম-ঠিকানা কিছুই লেখা নেই।  এতে লেখা হয়, ‘জনাব, আমি বিগত কয়েক বছর ধরে এই গাড়িটি ব্যবহার করছি। গাড়িটি আমার অনেক প্রিয় ও আবেগের। সম্প্রতি আমি জানতে পারি, এই গাড়িটি ট্যাক্স ফাঁকি দেয়া হয়েছে।’

নিজের পরিচয় প্রকাশ না করলেও ওই ব্যক্তি লেখেন, ‘আমি সমাজের সম্মানী ব্যক্তি। আমাকে অনেকে চিনে। মানসম্মানের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় গাড়িটি ফেলে রেখে গেলাম। দয়া করে আমাকে আপনারা খোঁজার চেষ্টা করবেন না।’

গত কয়েক মাস ধরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বা বিশেষ সুবিধায় দেশে আনার পর বেআইনিভাবে ব্যবহার করা বেশ কিছু গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে চিঠি পেয়ে দুটি গাড়ি হস্তান্তার করেছে বিশ্বব্যাংকও।

ফেলে যাওয়া গাড়িতে রাখা চিঠেতে এই অভিযানের প্রশংসাও করেন ওই ব্যক্তি। তিনি লেখেন, ‘আপনাদের অভিযানগুলোর আমি প্রশংসা করছি। আমার প্রিয় এই গাড়িতে ট্যাক্স ফাঁকি দিয়ে অন্যায় করলেও এটা জমা দেয়ার মাধ্যমে আমি সেটির প্রায়শ্চিত্ত করলাম।’

শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক শরীফ আল হাসান ঢাকাটাইমসকে জানান, গাড়িটি পাওয়ার পর এর মালিককে খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, ‘২০১০ সালে ফরিদ ইয়াসমিন নামে এক জন ইংল্যান্ড থেকে গাড়িটি আনেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এরপর তিনি তা অন্য কারও কাছে হস্তান্তর করেছেন কি না সেটি এখন পর্যন্ত জানা যায়নি।’

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain