আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

‘গোরক্ষকদের’ সহিংসতায় ভারতজুড়ে উদ্বেগ, প্রতিবাদ

এপ্রিল ৮, ২০১৭,৮:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ভারতে স্বঘোষিত ‘গোরক্ষক’ দলের সাম্প্রতিক সময়ের হিংসাত্মক তৎপরতায় এবং রাম নবমীর দিনে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অস্ত্র হাতে স্কুলে পড়ুয়া মেয়েদের মিছিল করা নিয়ে ভারতজুড়ে প্রগতিশীলদের প্রতিবাদ কর্মসূচি চলছে।

এদিকে ‘গোরক্ষক’ দলকে কেন নিষিদ্ধ করা হবে না, মর্মে কেন্দ্র সরকার ও ছয় রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কংগ্রেস নেতা তিহসিন পুনাওয়ালা জনস্বার্থে এই মামলা দায়ের করেন। মামলার আর্জিতে বলা হয়, গোরক্ষক দলের কর্মকাণ্ডে পুরো ভারতে সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং হরিয়ানা রাজ্যে সংঘটিত কয়েকটি সাম্প্রদায়িক হামলার পরেও পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঙ্কার দিয়েছেন অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে। কিন্তু অস্ত্র হাতে বাচ্চাদের মিছিল ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ করেছে রাজ্যের বিরোধীদলগুলো। যথারীতি পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বৃহস্পতিবার রাতে।

দিলীপবাবু অবশ্য বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। অস্ত্র হাতে মিছিল বিশেষ করে শিশুদের হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করার ঘটনার তীব্র নিন্দা করেছে বুদ্ধিজীবী মহল। প্রকাশ্যে কট্টর ডানপন্থীদের অস্ত্র নিয়ে মিছিল করার ঘটনা কাকতালীয় না হলেও গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেননা রাহুল সিংহ বলে দিয়েছেন বিধানসভার ভোট নির্ধারিত সময়ের আগেই হবে।

শিশুরা যেভাবে মিছিল করেছে তা অভাবনীয়। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হুগলিতে বৃহস্পতিবার মিছিল হয়েছে। অস্ত্র হাতে আরও মিছিল হয়েছে অন্যান্য স্থানে। এমনিতেই পশ্চিমবঙ্গে অসহিষ্ণুতার অভিযোগ তুলেছেন বুদ্ধিজীবীরা।

এদিকে পশ্চিমবঙ্গে শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে কট্টরপন্থীদের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রগতিশীলরা।

অন্যদিকে উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধে যোগীর নির্দেশের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ সোচ্চারিত হয়েছে। রাজস্থান, ছত্তিশগড় যোগীকে অনুসরন করছে। অনেকেই বলছেন এই সব ঘটনাপ্রবাহ ধর্মীয় অসহিষ্ণুতাকে জিইয়ে দিচ্ছে ।

এদিকে আলোয়ার এ তথাকথিত গোরক্ষকদের হাতে পহেলম খান এর মৃত্যু প্রগতিশীল সর্বমহলে নিন্দিত হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain