আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

খুলনায় ইলিশের জোড়া সাত হাজার টাকা

এপ্রিল ৮, ২০১৭,৮:৩০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সেলিম রেজা : বাংলা নববর্ষের বাকি আর ছয় দিন। এর আগেই প্রভাব পড়েছে খুলনার ইলিশের বাজারে। দেড় কেজি ওজনের এক জোড়া ইলিশের দাম হাঁকানো হচ্ছে সাত হাজার টাকা।  এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিপ্রতি বেড়েছে দেড় থেকে দুই হাজার টাকা।

বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশের চাহিদা এখন কম এমন অজুুহাত খাড়া করেছেন কিছু অসাধু ব্যবসায়ী। তবে ভোক্তাদের অভিযোগ, পহেলা বৈশাখ সামনে রেখে কারসাজি করছেন ব্যবসায়ীরা।

আজ শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর ময়লাপোতার কে সি সি সন্ধ্যা বাজারে হিমাগারের ইলিশের দাম হাঁকা হয় দেড় কেজি ওজনের প্রতিটি ৩ হাজার ৫০০ টাকা, এক কেজি সাইজের দুই হাজার টাকা, ৮০০ গ্রাম সাইজের ১৫০০ টাকা। আর সদ্য ধরা ইলিশ এক কেজি সাইজের ২৫০০ টাকা, ৮০০ গ্রাম সাইজের দুই হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

অথচ এক সপ্তাহ আগে হিমাগারের ইলিশ দেড় কেজি সাইজের ১৭০০ থেকে ১৮০০ টাকা, এক কেজি সাইজের ১১০০ থেকে ১২০০ টাকা, ৮০০ গ্রাম সাইজের ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। সদ্য ধরা ইলিশ বিক্রিয় হয়েছিল এক কেজি সাইজের ১ হাজার থেকে ১২০০ টাকা, ৮০০ গ্রাম সাইজের ৭০০ থেকে ৮০০  টাকা দরে।

সরেজমিন ঘুরে জানা গেছে, বরিশাল, ভোলা, পাথরঘাটা, চরদেয়ানী, চরখালী, বেকুটিয়াসহ বিভিন্ন অঞ্চলের ইলিশ খুলনার চাহিদা মেটায়।

নগরীর সন্ধ্যা বাজারে আসা ক্রেতা শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখের আগে ইলিশের বাজার খুব চড়া  হয়ে উঠেছে।
সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মোটর শ্রমিক নেতা জাহিদ হোসেন খান জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে একশ্রেণির ব্যবসায়ী ইচ্ছামতো ইলিশের দাম বাড়িয়ে দেন। তাদের নিয়ন্ত্রণে গত বছরের মতো ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের দাবি জানান তিনি।

মহানগরীর কেসিসি সন্ধ্যা বাজারের সভাপতি মাছ ব্যবসায়ী মো. মোজাফ্ফার হোসেন আশেক ঢাকাটাইমসকে জানান, এ বছর ইলিশের চাহিদা খুবই কম। কিন্তু সরবরাহ রয়েছে পর্যাপ্ত। মোকাম থেকে যে দরে কিনতে হচ্ছে কিছুুটা লাভে বিক্রি করছি।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain