আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মাগুরায় আ.লীগ-বিএনপিপন্থিদের সংঘর্ষে আহত ২৫, আটক ১৬

এপ্রিল ৮, ২০১৭,৮:২৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  সেলিম রেজা : মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক ইউপি মেম্বরসহ ১৬ জনকে আটক করেছে।

শনিবার সকালে ঝগড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, অধিপত্য বিস্তার নিয়ে ঝগড়দিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের সঙ্গে বিএনপি নেতা হায়াৎ খানের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে ইতিপূর্বে একটি হত্যাকা-সহ একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৭ মার্চ তুচ্ছ ঘটনা নিয়ে হায়াৎ খানের সমর্থকেরা মাহবুবু সমর্থক মুসা মিয়াকে হাতুড়িপেটা করে। এ ঘটনা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে আজ শনিবার সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে এক ই্উপি মেম্বর সহ  ১৬ জনকে আটক করেছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি তরিকুল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain