এপ্রিল ৬, ২০১৭,৬:৪২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ভালোবাসা দিবস উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী কাজী শুভর ইপি ‘ভালোবাসি কতটা’ যার সব গানের কথা লেখেন স্নেহাশীষ ঘোষ, সুর করেন কাজী শুভ এবং সঙ্গীতপরিচালনা করেন রেজওয়ান শেখ।
সম্প্রতি প্রকাশিত হল এই অ্যালবামের ‘নাই কিছু আর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও যা নির্মাণ করেছেন সৈকত রেজা। ফোক ঘরানার এই গানটির ভিডিওতে মডেল হয়েছেন পারভেজ ও ইমি।
এ প্রসঙ্গ কাজী শুভ বলেন, ‘আমার গাওয়া ফোক ঘরানার গানগুলোর জন্য শ্রোতাদের কাছ থেকে প্রচুর সাড়া পাই। নতুন এই গানটি নিয়েও আমি খুবই আশাবাদী। আশা করছি এটিও শ্রোতা-দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain