আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গাজীপুরে সড়ক অবরোধ করে আ.লীগের বিক্ষোভ

এপ্রিল ৬, ২০১৭,৬:৩১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: গাজীপুরের শ্রীপুরে এক সহযোগীসহ আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে আটকের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে দলটির নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় অনেকেও বিক্ষোভে অংশ নেয়।

বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে মহাসড়কে ইট ভেঙে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। চার ঘণ্টা পর পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দিলে সকাল আটটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার মাওনার কেওয়া এলাকা থেকে জেলা আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মাহতাব উদ্দিনকে এক সহযোগীসহ আটক করে। ২০০ পিস ইয়াবা পাওয়ায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

 

দুইজনের আটকের খবর পৌঁছার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে লাঠিমিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। টায়ারে আগুন জ্বালিয়ে ও ইট ভেঙে তাদের বিক্ষোভ করতেও দেখা যায়। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়তে হয় ওই সড়কে আসা হাজার হাজার পরিবহন যাত্রীকে। দেখা দেয় ভয়াবহ যানজট। পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে সকাল আটটার দিকে নেতাকর্মীরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ তিন কাউন্সিলরসহ নয় বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানা গেছে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, রাতে মাহতাব উদ্দিনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হলে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এতে কয়েক ঘণ্টার জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে যায়। তিনি আরও জানান, আটকদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain