আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সিটিং বন্ধ হলে ভাড়াও কমাতে হবে: কাদের

এপ্রিল ৫, ২০১৭,৩:৪০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:

গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধে মালিকদের নেয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই সেবা বন্ধ হলে বাড়তি ভাড়া আদায় যেন বন্ধ হয় সে জন্য নজরদারি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শণ শেষে তিনি এ কথা বলেন। সিটিং সার্ভিস বন্ধ হলে কৌশলে নেয়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে কি না- সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই মন্ত্রী এ কথা বলেন।

গত কয়েক বছর ধরে রাজধানীতে পাবলিক বাসগুলো সিটিং এর নামে যাত্রীকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছিল। বিশেষ করে অফিস শুরু ও অফিস ছুটির পর লোকাল বাসগুলো সিটিং নামে চলার কারণে যাত্রী ভোগান্তি চরমে উঠতো। আবার নির্ধারিত ভাড়ার বদলে গাড়িগুলো ইচ্ছামত ভাড়া আদায় করতো। এ নিয় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ ছিল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নানা সময় সিটি সার্ভিস নিয়ে তার অসন্তোষের কথা জানিয়েছিলেন। তিনি একে ‘চিটিং সার্ভিস’ বলেছিলেন। আর এই পরিস্থিতিতে পরিবহন মালিকরা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানান, চলতি মাসের ১৫ এপ্রিল থেকে রাজধানীতে বাস আর সিটিং নামে চলবে না।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বাস মালিকরা বাসকে সিটিং করেছিল শুধুমাত্র অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য। মালিকরাই অতিরিক্ত ভাড়া বাড়িয়েছিল এখন সেই মালিকরাই অতিরিক্ত ভাড়া কমিয়ে সিটিং সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করা যায় এটি কার্যকর হবে যথাসময়ে।’

মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত ভাড়া যাতে না নেয়া হয় তাই সিটিং সার্ভিস বন্ধ করা হয়েছে।’ তিনি বলেন, ‘বাস মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এই কারণে আগামী ১৫ তারিখ থেকে গেটলক, সিটিং সার্ভিস, স্পেশাল সার্ভিস নামে ঢাকায় এই ধরণের বাস চলাচল করবে না। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া যাত্রীদের থেকে আদায় করা হবে।’

সকাল ১১টার দিকে মানিকমিয়া এভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন।

মন্ত্রী বলেন, ‘গণপরিবহনের পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে শুধু জরিমানা করে ছেড়ে দেয়া হত। জরিমানা আদায়ের হার কম থাকায় বাস মালিকরা সহজেই পার পেয়ে যেত। এখন জরিমানা এবং কারাদণ্ড উভয় শাস্তির বিধান করা হয়েছে।’

সড়ক মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহনগুলোকে শৃঙ্খলায় ফেরাতে মোটরযান আইন যুগোপযোগী করা হচ্ছে। এটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। সবার মতামত নিয়ে এই আইনটি সংসদে চূড়ান্ত করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain