এপ্রিল ৫, ২০১৭,৩:২১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম : হামিদুল ইসলাম:
পানগুছি নদীতে সেতু নির্মান ও জেলা সদরের সঙ্গে শরণখোলা ভায়া মোড়েলগঞ্জ উপজেলা সদরের সরাসরি বাস সার্ভিস চালুর দাবীতে আজ বুধবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরেবাংলা রোডে অনুষ্ঠিত কর্মসুচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হাসান তেনজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, জেলা যুবলীগের সদস্য আজমল হোসেন মুক্তা, অধ্যক্ষ সদানন্দ হালদার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা, জিয়াউল হক তালুকদার, উপজেলা তাতীলীগের সভাপতি আহম্মেদ উল্লাহ্ সানি, জেলা ছাত্রলীগ নেতা সবূজ তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শাওন, মনিরুজ্জামান লিটন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain