আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ছাত্রলীগকে পড়ালেখা করার তাগিদ সোহাগের

এপ্রিল ৪, ২০১৭,৮:৩০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ নেতাকর্মীদের পড়ালেখা করার তাগিদ দিয়েছেন। বলেছেন, নিয়মিত পড়ালেখা করতে হবে। শত জুলুম অত্যাচারের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো পড়ালেখা বন্ধ করেননি। জেলখানায় বসেও তিনি পড়ালেখা করেছেন।

মঙ্গলবার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সোহাগ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়ে আসছে। এখনো হচ্ছে। মেধা দিয়ে সেই ষড়যন্ত্র রুখতে হবে।

তিনি বলেন, মাদক আমাদের  বাংলা থেকে বিতারিত করতে হবে। মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে ছাত্রলীগকে। জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে লড়াই করতে ছাত্রলীগকেই মাঠে থাকতে হবে। দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত না হওয়া পর্যন্ত ছাত্রলীগের কর্মীরা ঘরে ফিরে যাবে না।

ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ দিয়েছেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করিনি এবং বঙ্গবন্ধুকে দেখিনি-তাদের বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নিরক্ষরতা দূর করতে কাজ করছেন, আমাদের তাই করতে হবে। নিরক্ষরতাকে স্বাক্ষরতা করার জন্য ছাত্রলীগকে কাজ করতে হবে। প্রতিবেশী কেউ নিরক্ষর থাকলে তাকে স্বাক্ষরজ্ঞান করার দায়িত্ব ছাত্রলীগকে নিতে হবে।

সোহাগ বলেন, ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। এই সংগঠনটিকে কেউ দুভাগ করতে আসবেন না। বিভেদ সৃষ্টি করতে আসবেন না। শেষে তিনি ছাত্রলীগ নেতা কর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশ উপদেশ পালনের আহবান জানান।

 

সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এছাড়া রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, নগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ স্থানীয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain