এপ্রিল ৩, ২০১৭,৫:১৩ অপরাহ্ণ
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ভারতের লুধিয়ানার একটি আদালত। অভিযোগ, রামায়ণ প্রণেতা ঋষি বাল্মিকীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয়। তারপর ৯ মার্চ ইস্যু হয় ওয়ারেন্ট।
জানা গিয়েছে, গত বছর টেলিভিশনের একটি অনুষ্ঠানে ওই মন্তব্য করেন রাখি।
লুধিয়ানা পুলিশের ২ কর্মী ইতিমধ্যেই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে মুম্বাই রওনা দিয়েছেন।
বারবার সমন জারির পরেও ৯ মার্চের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন রাখি। পরবর্তী শুনানি ১০ তারিখ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain