আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন কেন: হানিফ

এপ্রিল ৩, ২০১৭,৪:৫০ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি হলে বাংলাদেশের সামরিক যদি সে দেশে চলে যাবে-বিএনপির এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, যদি এমনটিই হয়, তাহলে বিএনপি ২০০৪ সালে কেন চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিল। আর এই চুক্তির ফলে চীন বাংলাদেশের সামরিক সব তথ্য পেয়ে যাচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানয়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এ কথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ সফল করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। আগামী বৃহস্পতিবার এই সম্মেলন হবে। এতে মক্কা ও মদিনা শরিফের দুই জন ইমামের যোগ দেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আগামী শুক্রবার ভারত যাচ্ছেন। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে বলে আগাম সমালোচনায় মুখর বিএনপি। দলটির দাবি, এই চুক্তি হলে সেটা বাংলাদেশর স্বার্থের অনুকূলে থাকবে না। বাংলাদেশের গোপন সামরিক তথ্য চলে যাবে ভারতের কাছে। এমনকি এই চুক্তি হলে বাংলাদেশের মানচিত্রও থাকবে কি না সে নিয়ে সংশয়ের কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

বিএনপির এই প্রতিক্রিয়ার জবাবে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, ‘ইদানীং বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা বলছে, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে নাকি আমাদের দেশের সকল সামরিক সকল তথ্য ভারতের সামরিক বাহিনীর হাতে চলে যাবে। সামরিক চুক্তি করলে যদি তথ্য চলে যায় তাহলে ২০০৪ সালে আপনারা চীনের সাথে সামরিক চুক্তি করেছিলেন কেন? বাংলাদেশের সামরিক তথ্য দেওয়ার জন্যই কি তখন আপনারা সামরিক চুক্তি করেছিলেন?’।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষাপট তৈরি করতে পরিকল্পিতভাব জঙ্গিবাদী তৎপরতা চালানো হচ্ছে-বিএনপি নেতা রিজভীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন হানিফ।

তিনি বলেন, ‘ভারত সফরের সাথে জঙ্গির সম্পর্ক কি? ২০১১সালে প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তির কারণে এখন বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা পালিয়ে ওখানে থাকতে পারে না।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে মাদকের ছড়াছড়ি করে গেছেন দাবি করে হানিফ বলেন, ‘১৯৭৭ সালে তিনি দেশের তিনশ থানায় একদিনে মদের লাইসেন্স দিয়েছেন। আজকে মাদকের ছড়াছড়ির জন্য জন্য বিএনপিই দায়ী।’

ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, নগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain