আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চলচ্চিত্রে দেখানো যাবে না অশ্লীল বা অরুচিকর কোনো ছবি: সরকারি সিদ্ধান্ত

এপ্রিল ৩, ২০১৭,৪:৪৭ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : কোনো সিনেমায় অশ্লীল বা অরুচিকর কোনো ছবি দেখানো যাবে না। এমনকি ধর্ষণের কোনো দৃশ্যও প্রদর্শন করা যাবে না। দেখানো যাবে না অপরাধের নতুন কৌশল। এমন বিধান রেখেই জাতীয় চলচ্চিত্র নীতিমালা ২০১৭-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জাতীয় চলচ্চিত্র দিবসে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘এই নীতিমালা অনুসারে, চলচ্চিত্রে সরাসরি ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না। অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা পরিহার করতে হবে।’

বাংলাদেশে চলচ্চিত্রে অশ্লীলতা গত দুই দশক ধরেই আলোচিত বিষয়। ইদানীং কমে আসলেও চলচ্চিত্রের ভাষা এবং আধেয় কতটা মানসম্মত তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। অযাচিতভাবে নারী নির্যাতন প্রসঙ্গ আর ধর্ষণের ঘটনা সামনে নিয়ে আসা হয়। কখনও কখনও এসব চিত্রায়ন হয় একেবারেই নিম্নমানের। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে শিল্প সমালোচকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নতুন চলচ্চিত্র নীতিমালা অনুযায়ী, কোনো চলচ্চিত্রেই রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী বক্তব্য প্রচার করা যাবে না। সমুন্নত রাখতে হবে মুক্তিযুদ্ধ, ইতিহাস ও তথ্যের বস্তুনিষ্ঠতা; পরিহার করতে হবে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা।’ তিনি বলেনম ‘চলচ্চিত্রে সরাসরি কোনো ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না। শিশু বা নারী কিংবা উভয়ের প্রতি সহিংসতা বা বৈষম্যমূলক আচরণ বা হয়বানিমূলক কর্মকাণ্ডকে উদ্ভুদ্ধ করে এমন কোনো ঘটনা ও দৃশ্য চলচ্চিত্রে প্রদর্শন করা যাবে না।’

 

শফিউল বলেন, ‘কোনো অশোভন উক্তি, আচরণ এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন, যা অপরাধ সংঘটনের ক্ষেত্রে নতুন পদ্ধতির প্রবর্তন ও মাত্রা আনতে সহায়ক হতে পারে, এমন দৃশ্য পরিহার করতে হবে।’

সরকার চলচ্চিত্রকে নির্মল বিনোদন হিসেবেই দেখতে চায়। কর্মকর্তারা বলছেন, কখনও কখনও সিনেমায় যেসব আধেয় প্রচার হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মোবাইল ফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘চলচ্চিত্র হোক নির্মল বিনোদন এবং সুস্থ মানসিকতা বিকাশের মাধ্যম।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain