আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আবারও সচল হতে যাচ্ছে শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন মামলা

সেপ্টেম্বর ১১, ২০১৫,১২:৩৮ পূর্বাহ্ণ

 
Spread the love

দীর্ঘ কয়েক বছর পর ফের সচল করা হচ্ছে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের(দুদকের) মামলা।
এসব শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে নতুন করে সচল হচ্ছে সম্পদের তথ্য গোপন মামলা। এই তালিকায় বাদ পড়েননি সরকারি দলের মন্ত্রীরাও, রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও।মামলাগুলোর বেশিরভাগই ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা। দুদকের দাবি, এগুলো প্রমাণের সব উপাদানই রয়েছে তাদের হাতে। আর সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ন্যায় বিচারের স্বার্থেই এসব মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন ’
২০০৮ সালে সেনা সমর্থিত তত্তাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদ, ব্যবসায়ীদের ওপর মামলার ঝড় বইয়ে দেয় দুদক। দুর্নীতির অভিযোগে ঐ সময় সারাদেশে প্রায় দেড় হাজার মামলা হয় । আর রাজধানী ঢাকায় আওয়ামী লীগ, বিএনপিসহ বেশিরভাগ শীর্ষ রাজনীতিবিদদের সম্পদের তথ্য চায় দুদক। তাদের দেয়া সম্পদের বিবরণীতে ভুল আছে এমন অভিযোগে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তবে আইনি মারপ্যাচে বন্ধ হয়ে যায় সেসব মামলা। সাত বছর পর হঠাৎ করেই আবার সেসব মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক।
এরই মধ্যে ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর বিরুদ্ধে দুর্নীতি মামলা খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। পাশাপাশি সব মামলা হাইকোর্টে পুন:শুনানিরও নির্দেশ দেয়া হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain