আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ওসির হাতে শিক্ষক লাঞ্ছিত

এপ্রিল ১, ২০১৭,৬:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: হামিদুল ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলশিক্ষককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের পুরাতন থানার ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ওসির কাছে থাকা ওয়্যারলেস পড়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এসি লাহা পাইলট উচ্চবিদ্যালয়ের ধর্মবিষয়ের শিক্ষক ফারুক হোসেনকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

এসি লাহা পাইলট উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. দুলাল বলেন, ‘আমার বাড়ি মোরেলগঞ্জ পুরাতন থানার ঘাটের কাছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই আমাদের স্কুলের এক শিক্ষককে ওসি মারধর করছেন। সেখানে ছুটে গিয়ে দেখি ওসি সাহেব সবার সামনে ঘাটের কাছে শিক্ষক ফারুক হোসেনকে গালাগাল ও মারধর করছেন। একপর্যায়ে ওসি তাঁকে চড়-থাপ্পড় দিয়ে পুরাতন থানা ভবনে নিয়ে যান।’

শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘স্কুল ছুটির দিনে আমি গ্রামের বাড়ি উপজেলার কালিকাবাড়িতে যাচ্ছিলাম। পথে বেলা পৌনে ১১টার দিকে আমি থানা ঘাটের খেয়া ধরতে দ্রুত হেঁটে যাচ্ছিলাম। এ সময় ওই পথে ওসি সাহেবের সঙ্গে অসাবধানতাবশত আমার ধাক্কা লাগে এবং তাঁর হাতে থাকা ওয়্যারলেস সেটটি পড়ে যায়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে গালাগাল করতে থাকেন। এ সময় আমি তাঁর কাছে গেলে তিনি আমাকে চড়থাপ্পড় দিতে দিতে পুরাতন থানা ভবনে নিয়ে যান। আমি তাঁকে শিক্ষক পরিচয় দিলে আরও ক্ষুব্ধ হয়ে আবারও মারধর করেন। এ সময় জামায়াত বলে গালাগাল করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন ওসি সাহেব। পরে আমাদের স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইব্রাহিম হাওলাদারের কাছে আমার পরিচয় নিশ্চিত হয়ে তাঁর অনুরোধে আমাকে ছেড়ে দেন।’

ইব্রাহিম হাওলাদার বলেন, ‘আমার সঙ্গে এ বিষয়ে ওসি সাহেবের কথা হয়েছে। শনিবার স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

এ বিষয়ে ওসি মো. রাশেদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি সেখানে পুলিশের পোশাকে দায়িত্বরত ছিলাম। ওই শিক্ষক আমাকে ধাক্কা দিলে আমার ওয়্যারলেস পড়ে যায়। তখন আমি তাঁকে ডাকলে তিনি শিক্ষক পরিচয় দিলে আমি তাঁকে ছেড়ে দিই।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain