এপ্রিল ১, ২০১৭,৪:২৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:
রবিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ।
শনিবার মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়। ওই বার্তায় ৪৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক চোরাকারবারীকে আটকের কথাও বলা হয়। তবে কখন ও কোথা থেকে তাদের আটক করা হয়েছে তা জানানো হয়নি। ডিএমপির মিডিয়া সেন্টরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে মুঠোফোনের বার্তায় বলা হয়।
আগামীকাল থেকে থেকে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা পরীক্ষা শুরু হবে। চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২৫ মে হবে ব্যবহারিক পরীক্ষা। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain