আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

কুমিল্লায় বিএনপির ভোট বেড়েছে তিন হাজার, আ.লীগের ২১ হাজার

মার্চ ৩১, ২০১৭,১২:০৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পর পর দুইবার হারলো ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। তবে ২০১২ সালের তুলনায় এবারের নির্বাচন ছিল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পাঁচ বছর আগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান তার প্রতিদ্বন্দ্বী মনিরুর হক সাক্কুর কাছে হেরেছিলেন ২৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। আর এবার আফজলের মেয়ে একই প্রার্থীর কাছে হেরেছেন ১১ হাজারের বেশি ভোটে।

২০১২ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান পেয়েছিলেন ৩৬ হাজার ৪৭১ ভোট। আর বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা সাক্কু পেয়েছিলেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল ২৯ হাজার ১০৬ ভোট।

আর বৃহস্পতিবারের ভোটে সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে এবার ব্যবধান হয়েছে ১১ হাজার ৮৫ ভোট।

অর্থাৎ পাঁচ বছরে সাক্কু বা বিএনপির ভোট বেড়েছে তিন হাজার ৩৭১ ভোট। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী বা আওয়ামী লীগের ভোট বেড়েছে অনেক বেশি, মোট ২১ হাজার ৩৯২ ভোট।

 

আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে থাকেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং এ কারণে আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বেড়েছে। বেশ কিছু নির্বাচনেই এর প্রমাণ পাওয়া যাচ্ছে।

ক্ষমতাসীন দলের নেতারা এমনও বলছেন, কুমিল্লায় ঐক্যবদ্ধভাবে লড়তে পারলে এবার জয় পাওয়াও অসম্ভব ছিল না। সীমার বাবা আফজল খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ভেতরে বেইমানির কারণে সেখানে তার মেয়ে হেরেছেন।

 

আফজল খান স্পষ্টতই অভিযোগ তুলছেন দলের ভেতর তার দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের দিকে। তবে বাহার বলেছেন, তিনি সীমার পক্ষেই ছিলেন। আর তাকে পাস করাতে না পেরে তিনি নিজেও হতাশ। আর তার প্রভাবিত এলাকায় নৌকা জিতলেও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী এলাকার নয়টি কেন্দ্রে নৌকা হেরেছে। সেখানে জিততে পারলে ফলাফল অন্য রকম হতো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain