আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মোরেলগঞ্জ ট্রলার ডুবিতে- ১১ টি লাশ উদ্ধার ‘ ১১ জন নিখোঁজ

মার্চ ৩০, ২০১৭,৭:১৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: হামিদুল ইসলাম:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনার তৃতীয় দিনে আরো ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এখন পর্য ন্ত মোট ১১ টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে  আরো ১১ জন নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ওই ছয়জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাঁদের মধ্যে চার পুরুষ, এক নারী ও এক শিশু আছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ জনের লাশ উদ্ধার করা হলো।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ছয় লাশের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার কালিকাবাড়ী এলাকার মজিদ শেখ ও রফিক শেখ। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত যাত্রী বহন করায় গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই দিনই চার নারীর লাশ উদ্ধার করা হয়। পরের দিন বুধবার এক নারীর লাশ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম জানান, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা এখনো চালিয়ে যাচ্ছেন। বুধবার সকাল থেকে ঘটনাস্থল পানগুছি নদীর দুই দিকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ডুবুরিরা অনুসন্ধান কাজ শুরু করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় শিশু, নারী, বৃদ্ধসহ ১৭ জন নিখোঁজের একটি তালিকা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও পাঁচ নারী আছেন। নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান পাওয়া যায়নি। এখনো নিখোঁজ আছে ১১ জন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain