আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মিতু হত্যাকান্ড: অস্ত্র উদ্ধার মামলা ২ মে পর্যন্ত মূলতবি

মার্চ ২৮, ২০১৭,১০:০২ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ শহিদুল ইসলাম : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলার কার্যক্রম আগামী ২ মে পর্যন্ত মূলতবি করেছেন আদালত। সোমবার মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামানের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় মামলার কার্যক্রম মুলতবি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর।সোমবার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আদালতে হাজির করা হয়।চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, মামলার বাদীকে গত ১৮ জানুয়ারি ও সোমবার (২৭ মার্চ) দুই দফা সাক্ষগ্রহণ শেষে ২ মে পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন আদালত। এর আগে বাদীকে জেরা করেন আসামির আইনজীবীরা। এছাড়া আসামি ভোলার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানির পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।গত বছরের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। একই বছরের ২৭ জুন নগরীর বাকলিয়া এলাকা থেকে ভোলা এবং পরদিন মনিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার কথা স্বীকার করে তারা। তাদের বিরুদ্ধে গত বছরের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন বাকলিয়া থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মহিম উদ্দিন। গত বছরের ২২ নভেম্বর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain