মার্চ ২৮, ২০১৭,২:০১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট সম্বলিত দুইটি স্মার্টফোন বাজারে ছেড়েছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ফোন দুইটির মডেল ইলুগা রে ম্যাক্স এবং ইলুগা রে এক্স। এই ফোন দুইটিতে আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সি ভিত্তিক অ্যাসিসট্যান্ট ‘আরবো’ রয়েছে।
প্যানাসনিক ইলুগা রে ম্যাক্স এবং ইলুগা রে এক্স অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। এতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লটুথ, এফএম রেডিও এবং জিপিএস।
ইলুগা রে ম্যাক্স ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির আইপিএস ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন। ফোনটিতে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহৃত হয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ১.৪ গিগাহার্জ। এতে ৪ জিবি র্যাম আছে। ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
ইলুগা রে এক্স ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ফোনটিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। এর র্যাম ৩ জিবি। এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain