আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জিন্নার বাড়ি ভাঙতে চায় বিজেপি

মার্চ ২৮, ২০১৭,১:৫৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: পাকিস্তানের জনক মুহাম্মদ আলি জিন্নার দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলসের প্রাসাদটি ভেঙে ফেলার দাবি জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র বিধায়ক মঙ্গলপ্রভাত লোঢা।

ভারতের মুম্বাইতে আড়াই একর জমির উপর ছড়িয়ে রয়েছে এই প্রাসাদটি। লোকসভায় ১৪ মার্চ পাশ হয়েছিল শত্রু সম্পত্তি (সংশোধনী) বিল, ২০১৬। সিলেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী বিলে কিছু সংশোধনের দাবি জানান রাজ্যসভার সদস্যরা। সংশোধনীসহ বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে।

এই আইন অনুযায়ী, দেশভাগের সময় পাকিস্তান ও চীনে চলে যাওয়া নাগরিকদের বংশধরেরা ভারতে ফেলে যাওয়া সম্পত্তির উপর কোনও অধিকার দাবি করতে পারবেন না।

এই আইনের কথা উল্লেখ করে মহারাষ্ট্র বিধানসভায়লোঢা বলেন, ‘জিন্নার কোনও বংশধর ওই প্রাসাদেরমালিকানা দাবি করতে পারবেন না। ওই বাড়িতেইদেশভাগের চক্রান্ত হয়েছিল। বাড়িটি দেশভাগেরপ্রতীক। তাই সেটি গুঁড়িয়ে দিয়ে সেখানে একটিসাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা উচিত। যা মহারাষ্ট্রেরগৌরব এবং সংস্কৃতিকে তুলে ধরবে। তুলে ধরবেভারতের অতীত গৌরবও।’

১৯৩০ সালে তৈরি হয়েছিল প্রাসাদটি। কয়েক দশকব্রিটিশ ডেপুটি হাই কমিশনারেরও বাসভবন ছিলসেটি। ১৯৮২ সালের পর থেকে প্রাসাদটি অবশ্যতালাবন্ধ। ২০০৭ সালে জিন্নার মেয়ে দিনা ওয়াদিয়াপ্রাসাদটি মালিকানা দাবি করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থহয়েছিলেন। সেই সময়ে ৮৮ বছর বয়সী দিনা থাকতেন নিউ ইয়র্কে। দিনার ছেলে নুসলি, থাকেন মুম্বাইয়ে। তিনি মুম্বাইয়ের বৃহৎ টেক্সটাইল ও আবাসন ব্যবসায়ী।

লোঢা বলেন, ‘পূর্ত দপ্তর ওই প্রাসাদটির দেখভাল করে। সেই কাজেও কয়েক লাখ রুপি ব্যয় হয়।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain