আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বাগেরহাটে মোরেলগঞ্জ ট্রলারডুবি, তিন নারীর লাশ উদ্ধার

মার্চ ২৮, ২০১৭,১:৫১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মোঃ সেলিম রেজা: বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা তিনজনই নারী। এখনো চার শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের বের করতে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয়রা জানান, নদীর তীর থেকে শতাধিক যাত্রী নিয়ে রওনা হওয়ার একটু পরেই বিপরীত দিক থেকে আসা একটি বড় শিপের ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। আশপাশে থাকা স্থানীয় লোকজন তিন নারীর লাশ উদ্ধার করে। এছাড়া চার শিশুসহ এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ট্রলারডুবির পর এখনো ঘটনাস্থলে পৌঁছেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের নামপরিচয় জানা যায়নি। নিহত তিন নারীর মরদেহ মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করেছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain