আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যৌথ প্রযোজনার ছবিতে ঋতুপর্ণার আগ্রহ

মার্চ ২৭, ২০১৭,৬:৩০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

ঋতুপর্ণা বলেন, ‘যৌথ প্রযোজনায় ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে গোটা দুয়েক ছবির প্রস্তাব এসেছে আমার কাছে। ওখানকার জনপ্রিয় পরিচালক কাজি হায়াতের ছেলে এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। কথাবার্তা চলছে।’

এখন ঋতুপর্ণার হাতে প্রায় ১৫টি ছবি রয়েছে। এত ছবি থাকার পরও আরও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী।

এই প্রসঙ্গে টালিউডের এই বেগমজান বলেন, ‘এখন কেরিয়ারের এমন একটা পর্যায়ে রয়েছি, যেখানে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং চরিত্র করতে ইচ্ছে করে। যেমনটা আগে কখনও করিনি। এই যেমন কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিটা। ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট! কমলদার অনুরোধ সত্ত্বেও ‘ক্ষত’ করতে পারিনি, তখন ‘প্রাক্তন’ করছিলাম বলে। শিবুর বিশেষ অনুরোধ ছিল, এত বছর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির কামব্যাকের ইমপ্যাক্টটা যেন কোনওভাবেই নষ্ট না হয়। শিবুর বহুদিনের প্ল্যান ওটা, কাজেই ওর চাহিদা আমায় মানতেই হয়েছিল। আর শুধু দর্শক নন, দ্য হোল ইন্ডাস্ট্রি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইট। ‘জুলফিকর’এ পাওলির (দাম) চরিত্রটাও একই কারণে ফিরিয়ে দিতে হয়েছিল।’

বিতর্ক হোক বা ষড়যন্ত্র, কোনও বাধাই দমাতে পারে না ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণার অভিনীত রাজকাহিনির গল্প নিয়েই বলিউডের ‘বেগমজান’ সিনেমাটি তৈরি হয়েছে। যেখানটায় বিদ্যা বালান ঋতুপর্ণার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ভারতে মুক্তি পাবে।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain