আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গণহত্যা দিবসে বিএনপির কর্মসূচি নাই কেন: কাদের

মার্চ ২৫, ২০১৭,৮:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মো: সোহাগ হোসেন: ঢাকা: জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষক বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের জিজ্ঞাসা করতে চাই এই দিনে কেন আপনাদের কর্মসূচি কি?’।

শনিবার রাজধানীর লালবাগের বালুর মাঠে আওয়ামী লীগের জনসভায় এই কথা বলেন ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২৫ মার্চকে প্রথমবারের মতো ‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে এই জনসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় মিরপুরে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে গুঁড়িয়ে দিতে অপারেশন সার্চ লাইট নামে অভিযানে নামে পাকিস্তানি সেনাবাহিনী। এই দিনটিকে এবার প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে বাংলাদেশে। দিনটিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি দিলেও বিএনপির কোনো কর্মসূচি ছিল না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখলেও তিনি এই দিবস নিয়ে কিছুই বলেননি।

 

বিএনপির এই অবস্থানের কারণ জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২৫ মার্চ গণহত্যার ব্যাপারে বিএনপির রাজনৈতিক অবস্থান কি? এটা জাতির কাছে পরিস্কার করুন।’

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টির সঙ্গে বিএনপির জোটবদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘স্বাধীনতার শত্রুদের সাথে আঁতাত করেন, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। এটা পরিস্কার করুন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, না ৪৭ সালের চেতনা ধারণ করেন এটা প্রশ্ন করতে চাই।’

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনে জাতিসংঘের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, ‘সকল তথ্য প্রমাণ নিয়ে নিয়ে জাতিসংঘের কাছে হাজির হবো। আমারা এই দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি চাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘২৫ মার্চের গণহত্যা হালাকু খান, চেঙ্গিস খানের গণহত্যাকে হার মানায়। জেনারেল টিক্কা খানের পরিচালিত গণহত্যা বসনিয়া হার্জেগোভিনা হত্যাকাণ্ডকেও হার মানায়।’

জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘খালেদা জিয়া ৩০ লাখ শহীদ নিয়ে সংশয় প্রকাশ করেছিল। এর মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি এখনও পাকিস্তানের পক্ষে কাজ করে যাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে সুর মিলে গণহত্যার সংখ্যা বিকৃত করতে চান তিনি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম যখন চলছে, তখনি জঙ্গিবাদ ‘মুত্যু’ হয়ে এসেছে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে জঙ্গিবাদ মাথাচারা দিয়েছে। কিন্তু মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ বারবার প্রমাণ করেছে তাদেরকে দমিয়ে রাখা যায় না। বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করে, প্রতিটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে অর্থনৈতক মুক্তি দিতে হবে। সেটাই হবে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ।’

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘জেএমবি, নব্য জেএমবি, হরকাতুল জেহাদসহ সকল জঙ্গি মুল হচ্ছে জামায়াত। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব যখন অবাক তাকিয়ে আছে, তখনি তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে, জঙ্গি আক্রমণ হচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain