মার্চ ১৯, ২০১৭,১০:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরীর ‘ঝুঁকিপূর্ণ ভবন’ অপসারণের অংশ হিসেবে ধলপুর ক্লিনার কলোনিতে ক্লিনারদের একটি ভবন ভাঙা হয়। এ সময় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন সাংবাদিকদের জানান, আগামি ৩ থেকে ৬ মাসের মধ্যে অন্য ভবনগুলো ভেঙে ফেলা হবে।
তিনি বলেন, নির্বাচিত মেয়র হিসেবে এ এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। সরকারি ও বেসরকারি এ ভবনগুলো (১০৯টি) দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। আগামি তিন থেকে ছয় মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মার্কেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক আজ (রোববার) থেকে কাজ শুরু হলো।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain