আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শিগগিরই শেখ হাসিনা সফটওয়্যার পার্কের উদ্বোধন : পলক

মার্চ ১৯, ২০১৭,১০:৩৭ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : যশোরে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রোববার বিকেলে সফটওয়্যার পার্কের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। যশোর শহরের শংকরপুর এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, আগামি দুই মাসের মধ্যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ শেষ হবে। এরপর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার পার্ক আগামি ৩০ জুনের মধ্যে পুরোপুরি আইটি শিল্পের জন্য প্রস্তুত হবে। এই পার্কটিতে ১০ হাজার আইটি প্রফেশনাল তরুণ-তরুণী কাজের সুযোগ পাবেন। এজন্য আইটি প্রফেশনালদের কাজের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ ও মেলার আয়োজন করা হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, যারা পার্কের জায়গা বরাদ্দ নিয়েছেন তাদেরকে জুনের মধ্যে অফিসের কাজ শুরু করতে হবে। কাজ শুরু না হলে চুক্তি বাতিল করা হবে।
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, আধুনিক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রূপকল্প ২০২১ বাস্তবায়ন হচ্ছে। তারই অংশ হিসেবে যশোরে নির্মাণ করা হয়েছে সফটওয়ার টেকনোলজি পার্ক। এটি চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আইটি হাব হিসেবে গড়ে উঠবে যশোর।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বর্তমানে দেশে ২৮টি আইটি পার্ক বা হাইটেক পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও  যুব সমাজকে আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজও চলমান রয়েছে। পর্যালোচনা সভায়  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, এটুআই প্রকল্পের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain