আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বিএনপিই ‘জঙ্গিবাদ নিয়ে রাজনীতি’ করছে: কাদের

মার্চ ১৭, ২০১৭,১১:৩৮ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : সরকার দেশে জঙ্গিবাদ দমনে কাজ করায় বিএনপির ‘অন্তজর্¦ালা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের বলেন, বিএনপিই ‘জঙ্গিবাদ নিয়ে রাজনীতি’ করছে, তাদের ‘মদদ’ দিচ্ছে। জঙ্গি হামলা ও জঙ্গিবিরোধী অভিযানের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির মহাসচিবের বক্তব্যের পাল্টায় কাদেরের এ মন্তব্য এল। গত বৃহস্পতিবার সীতাকুন্ডের এক বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ‘জঙ্গিবাদ নিয়ে রাজনীতি’ করতে চায়। এর জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, সরকার জঙ্গিবাদ দমন করছে, এ জন্যই বিএনপির অর্ন্তজ¦ালা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তার বাস্তবায়নই এখন আওয়ামী লীগের মূল শপথ। তিনবছর পর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালনের প্রস্তুতি শুরু করার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। তার জন্মবার্ষিকী বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসেবেও।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain