আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

পদ্মাবতীর সেটে ফের হামলা

মার্চ ১৭, ২০১৭,১১:২৮ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক : রাজস্থান থেকে কোলাপুর পৌঁছেও স্বস্তি নেই। পরিচালক সঞ্জয় লীলা বনশালি রাজস্থান থেকে ‘পদ্মাবতী’র শুটিংয়ের পাট চুকিয়ে এসেছিলেন কোলাপুরে। সেখানেও সেটে ফের অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলা। যার জেরে শুটিং বন্ধ করে দিতে হয়েছে তাকে।

চিতোরের দুর্গে করণী সেনা ভেঙেছিল রানি পদ্মিনীর ঐতিহ্যবাহী আয়না। কোলাপুরের মাসাই পাথারে দুষ্কৃতীদের হাতে তছনছ হয়ে গেল সেটের বিভিন্ন অংশ। অবস্থা এতটাই খারাপ, যে এক সপ্তাহের জন্য শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন পরিচালক বনশালি। ঘটনার পরে ছবির সঙ্গে জড়িত সব সদস্যের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পশ্চিম মহারাষ্ট্রের পাথুরে মালভূমি এলাকা মাসাই পাথার। কোলাপুরের জনপ্রিয় পানহালা দুর্গ থেকে ৬ কিলোমিটার দূরে এই অঞ্চল। দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ ‘পদ্মাবতী’তে অভিনয় করছেন। মঙ্গলবার শুটিং শেষ হয়ে গিয়েছিল রাত বারোটা-সাড়ে বারোটা নাগাদ। প্যাক আপ হওয়ার পরে পরিচালক সঞ্জয় লীলা থেকে রণবীর সিংহ, সকলেই হোটেলে ফিরে যান।

লোকেশনে রক্ষীরা ছাড়া কেউই ছিলেন না। গোল বাধে সেই সময়। সেটে ঢুকে আলাউদ্দিনের সিংহাসন, পোশাক থেকে শুরু করে শুটিংয়ে প্রয়োজনীয় ঘোড়ার খাবার— কিছুই নষ্ট করতে বাকি রাখেনি দুষ্কৃতীরা। তাদের পরিচয় কী, কেন এ কাজ করল তা এখনও অস্পষ্ট। তবে ‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাস বিকৃত করা হচ্ছে এই অভিযোগের জেরে গোড়া থেকেই নানা চাপের মুখে পড়তে হয়েছে সঞ্জয় লীলা বনশালি। এ বার ঝঞ্ঝাটের পরে তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। গোটা ঘটনায় বনশালি ভয়ঙ্কর ক্ষুব্ধ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain