আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফরিদপুরে বাড়িতে আগুন লেগে মা-মেয়ে নিহত

মার্চ ১৭, ২০১৭,১১:১৯ অপরাহ্ণ

 
Spread the love

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় বাড়িতে আগুন ধরে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সালথা থানার ওসি আমিনুর রহমান জানান, গতকাল শুক্রবার ভোরে উপজেলার বল্লভদি ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – ওই গ্রামের সেন্টু শেখের স্ত্রী ফরিদা বেগম (২৫) ও মেয়ে রাবেয়া (৪)। ওসি রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দুইজনের লাশ পেয়েছে। আর তাদের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বল্লভদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ভোরে হঠাৎ আগুনে সেন্টুর বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনাস্থলেই পুড়ে মারা যান সেন্টুর স্ত্রী ও মেয়ে। আর সেন্টু শেখ আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, সালথার ওই বাড়ি প্রত্যন্ত এলাকায়। সালথা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। নিকস্থ নগরকান্দা ও বোয়ালমারি উপজেলায় স্টেশন থাকলেও কেউ খবর দেয়নি। পরে আমরা জানতে পেরে পরিদর্শক পাঠিয়েছি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain