আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজধানীতে নারী ব্যাংক কর্মীকে কুপিয়ে হত্যায় সাবেক স্বামীকে আসামি করে মামলা

মার্চ ১৭, ২০১৭,১১:১৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : রাজধানীর সেন্ট্রাল রোডে নারী ব্যাংক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করে মামলা হয়েছে। নিহত আরিফুন নেছার ভাই আব্দুল্লাহ আল আমিন বুলবুল গত বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি ইয়াসির আরাফাত জানিয়েছেন। তিনি জানান, থানার পরিদর্শক (তদন্ত) সমির চন্দ্র সূত্রধরকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সমির চন্দ্র সূত্রধর বলেন, ফখরুল পালিয়ে আছেন। তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ এলাকার বাসা থেকে বের হওয়ার সময় যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফাকে কুপিয়ে জখম করা হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বেলা ১২টার দিকে মারা যান আরিফা। পুলিশ কর্মকর্তা সমির জানান, সেন্টাল রোডের যে বাসায় আরিফা থাকতেন, তার পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রবিনই যে ওই হত্যাকা- ঘটিয়েছেন, সে বিষয়ে ওই ভিডিও দেখে তারা ‘অনেকটাই নিশ্চিত’। ভিডিওতে প্রথমে আরিফাকে বাড়ির ফটক দিয়ে বের হতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরই রবিনসহ তিনি আবার ভেতরে ঢোকেন। তখন দুজনের হাতেই ব্যাগ ছিল। বাসায় ঢোকার কয়েক মিনিট পরই রবিনকে দৌঁড়ে বের হতে দেখা যায়। পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন আরিফা। নিচতলার সিঁড়িঘরে আরিফাকে কোপানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সমির। এদিকে আরিফাকে গতকাল শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি জামালপুরে হাজরাবাড়িতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার এক বান্ধবী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল আরিফা। ছয় মাস আগে তিনি রবিনকে ডিভোর্স দেন বলে মামলার বাদী বুলবুল জানান। মাদকাসক্ত রবিন ডিভোর্সের পর থেকেই আমার বোনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরপর এ বিষয়ে আরিফা কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ছাড়াছাড়ির কারণে ক্ষিপ্ত হয়ে রবিন এ ঘটনা ঘটিয়েছে। বুলবুল জানান, চার বছর আগে প্রেমের সম্পর্ক থেকে আরিফা ও রবিনের বিয়ে হয়। রবিনের বাড়িও জামালপুরে। দেড় বছর ধরে আরিফা যমুনা ব্যাংকের পুরান পল্টন শাখায় কর্মরত ছিলেন জানিয়ে বুলবুল বলেন, ছাড়াছাড়ির পর আরিফা আম্মাকে নিয়ে সেন্ট্রাল রোডের বাসায় থাকছিল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain