
বেগম রোকেয়া হল,ঢাবি
নিউজ ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রলীগ কর্মী রুজিটা
তারান্নুম চেলসির এক বন্ধু হলের আসাকে কেন্দ্র করে হলের বামজোটের সদস্যদের শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থী ও হল সূত্র জানা যায় হলের বর্ধিত ভবনের ৩০ নম্বর কক্ষটি ৫ জনের নামে বরাদ্দ। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে সেখানে ঐ ছাত্রলীগ কর্মীর এক বন্ধু অাসলে হলের বামজোটের সদস্যরা ধরে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা হলে নতুন শিক্ষার্থীজোরপূর্বক উঠাচ্ছে ফলে তারা
এই ঘটনার প্রতিবাদে রাতে হলে বিক্ষোভ করেন। এদিকে রুম নিয়ে সাধারণ শিক্ষার্থী, বামপন্থি জোট ও ছাত্রলীগের নারী কর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় হল প্রশাসন রুমটি তালাবদ্ধ করে রেখেছে।
হলে অবস্থানরত বামপন্থি জোটের সদস্যদের অভিযোগ ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গত কয়েক দিনে হলের অন্তত ১০টি কক্ষ দখল করে নিজেদের অনুসারীদের উঠিয়েছেন এবং রোকেয়া হলের মূল ভবনের ২৩ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থীদের বের করে দেন ছাত্রলীগের এক নেত্রী। এ ছাড়াও তারা বলেন বলেন,মেয়েদের জিনিসপত্র ছাত্রলীগের মেয়েরা এসে ফেলে দেয়। প্রতিদিন তারা এসে রুম ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে নির্যাতন করে। ।
এ নিয়ে বামপন্থি জোটের সমর্থিত শিক্ষার্থীদের দুপুরে ৩ দফা দাবি নিয়ে হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের দাবিগুলো হচ্ছে, ছাত্রলীগ কর্মীদের দখলকৃত রুমগুলো দখলমুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে হবে, প্রতিমাসে হলের বিষয় নিয়ে সাধারণ সভা ও সিনিয়রিটি ভিত্তিতে রুম বরাদ্দ নিশ্চিত করতে হবে।
হল শাখা ছাত্রলীগের সভাপতি লিপি আক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা শাহীর বিডিনিউজটুয়েন্টিফোরটিভি কে বলেন, গত রাতে একটি রুমে ঝামেলা হয়েছে, সেটা আমরা সমাধান করেছি। আজকে আরেকটা রুমে ঝামেলা হয়েছে। আমরা সে বিষয়ে ব্যবস্থা নেব। বহিরাগতরা আসতে চাইলে আমরা হলের গেট বন্ধ করে দিয়েছি।