আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৪ দিনের সফরে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্চ ১১, ২০১৭,১১:১৬ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চারদিনের সফরে কিশোরগঞ্জের হাওরাঞ্চল (কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা) সফরে যাচ্ছেন। আজ রোববার বেলা সাড়ে ১২টায় তিনি হেলিকপ্টারে করে নিজ উপজেলা মিঠামইনে যাবেন। পরে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অব অনারের পর দুপুর দেড়টায় মিঠামইনে মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন গার্লস স্কুলের তৃতীয় তলা ভবন উদ্বোধন করবেন তিনি। এরপর বিদ্যালয় পরিদর্শন ও ছাত্রীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। পরে তিনি হাজী তায়েবউদ্দিন উচ্চ বিদ্যালয়, মিঠামইন বাজার ও রাস্তা পরিদর্শন করে ডাকবাংলোয় ফিরবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। সন্ধ্যায় ওই কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি। আগামীকাল সোমবার দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় যাবেন। বিকেল পৌনে ৩টায় ইটনা মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করে বিকেল ৩টায় তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে অষ্টগ্রাম উপজেলায় গিয়ে দুপুর ১টায় ‘অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ’ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি অষ্টগ্রাম খেলার মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। ১৪ মার্চ রাতে তিনি অষ্টগ্রাম ডাকবাংলোয় থাকবেন। বুধবার সকালে অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কাজ পরির্দশন করে বেলা সাড়ে ১১টায় অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা শেখ রাসেল হাসান এসব তথ্য জানিয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain