আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চট্টগ্রামে সাবমেরিন ও পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মার্চ ১১, ২০১৭,১১:১৩ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া দু’টি সাবমেরিন এবং চট্টগ্রামে একটি পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামে পৌঁছে নৌবাহিনীর নেভাল বেইসে চীন থেকে কেনা সাবমেরিন দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ৩টা ২৫ মিনিটে পতেঙ্গার বোট ক্লাবে চট্টগ্রাম ওয়াসার অধীনে বাস্তবায়িত প্রকল্প ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশেরও আয়োজন করা হয়েছে। দেড় মাসের মাথায় আবার চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী। গত ২৮ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে এসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সকালে ‘জয়যাত্রা’ ও ‘নবযাত্রা’ নামের সাবমেরিন দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে ওয়াসার পানি শোধনাগার প্রকল্পটি উদ্বোধন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও সচিব উপস্থিত থাকবেন। এছাড়া ওই সুধী সমাবেশে চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে নেতারা জানিয়েছেন। সমাবেশস্থলের আয়োজন পরিদর্শনে গত শুক্রবার বিকালে বোট ক্লাব এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। গত বছরের ২২ ডিসেম্বর চট্টগ্রামে এসে পৌঁছায় চীন থেকে কেনা সাবমেরিন দুটি। এর আগে ১৪ নভেম্বর চীনে তৈরি দুটি কনভেনশনাল সাবমেরিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। আইএসপিআর এর দেওয়া তথ্য অনুযায়ী, বানৌজা ‘নবযাত্রা’ এবং বানৌজা ‘জয়যাত্রা’ সাবমেরিন দুটি ৭৬ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের। ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম বলেও জানিয়েছে আইএসপিআর। অন্যদিকে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় ৩৫ একর জরিম উপর ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ১৪ কোটি লিটার ধারণ ক্ষমতার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ নির্মাণ করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain