আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নবম ওয়েজবোর্ড গঠন শেষ পর্যায়ে: ইকবাল সোবহান

মার্চ ১১, ২০১৭,১১:০২ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নবম ওয়েজবোর্ড গঠন শেষ পর্যায়ে আছে। এই ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার বেতন-ভাতাও নির্ধারণ করা হবে। শুক্রবার রাতে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ইকবাল সোবহান চৌধুরী। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, ইতঃপূর্বে শুধু প্রিন্ট মিডিয়ার বেতন-ভাতা নির্ধারণ করত ওয়েজবোর্ড। কিন্তু নবম ওয়েজবোর্ড প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণ করবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য সরকারি প্রণোদনা থাকা উচিত যাতে এই শিল্পর বিকাশ ঘটতে পারে। ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ বেড়েছে। সব দিক বিবেচনা করেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন এবং এতে থাকা সুপারিশগুলো সরকার বিবেচনা করবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর রায়, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফুল হক প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain