আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দুটি ইউনিট চালু

মার্চ ৫, ২০১৭,১২:২০ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া তিনটি ইউনিটের মধ্যে দুটিতে আবার  উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার পর ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ চালু হয়। এর আগে অগ্নিকাণ্ডের কারণে সকালে ওই দুটিসহ তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখনো বন্ধ রয়েছে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি। দেশের বৃহত্তম এই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান দুটি ইউনিট চালু হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতের মধ্যে অন্য প্লান্টটিও চালু করা সম্ভব হবে। শুক্রবার সকাল সাতটার দিকে হঠাৎ করেই আগুন ধরে যায় বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে। এরপর বন্ধ করে দেয়া হয়  ৫০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল (সাউথ), ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট। এই ঘটনায় জাতীয় গ্রিড লাইনের ত্রুটির জন্য কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain