আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

মোড়লগঞ্জে আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

আগস্ট ২৪, ২০১৫,৯:৪২ অপরাহ্ণ

 
Spread the love

বাগেরহাটের মোড়লগঞ্জে আনোয়ার হোসেন মৃধা(৪০)নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। সে গুয়াতলা গ্রামের মৃত আক্কাস আলী মৃধার ছেলে।

সোমবার বেলা ২টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন নিশানবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে প্রথমে এক মহিলা আনোয়ারের চোখে গুল ছুড়ে মারেন। এর পরপরই ১০/১২জনের একটি বাহিনী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারপিট শুরু করে। জীবন বাঁচাতে চিৎকার দিয়ে আনোয়ার পার্শ্ববর্তী খালে লাফিয়ে পড়ে। সেখান থেকে টেনে তুলে তাকে পিটিয়ে ১টি হাত ও পা ভেঙে আবার খালের চরে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুরুতর জখমী আনোযারকে তার স্বজনেরা উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত খুলনায় স্থান্তরের পরামর্ম দেন।

এদিকে জামায়াত বিএনপির লোকেরা আনোয়ারকে মারপিট করেছে বলে দাবি করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain